শোনো অন্তর্যামী
মোঃ নাহিদ হোসাইন
দেহ তনু মন জীবন যেমন,
সর্বাঙ্গে মিশে আছো ঠিক তেমন।
সন্তান সম্ভাবনাময় অপূর্ব কামিনী,
শোনো মোর অল্প একটু বানী।
নন্দিনী তুমি নিশ্চয়ই বহুরূপী সুদর্শন,
পুলক মোর মন, নেই পরিবর্তন।
প্রতি রজনী গাত্রে অতীতের শিহরণ,
করি আরজি ভেবোনা দুশমন।
অপূর্ব অলৌকিক শাড়ির নীল দ্যুতি,
যেন কারিয়া লয় লোচন জ্যোতি।
কিছু নিবেদন করি হাজারো প্রতিশ্রুতি,
কল্পনায় দান করেছে তোমায় বিশ্বপতি।
মনতো মানেনা তুমি অন্য কাহার জয়া,
যেন প্রার্থনা পরকালের চাই বিধির দয়া।
শোনো অন্তর্যাম তুমি মোর কালো ছায়া,
ফুরুবেনা তবু তোমার প্রতি মায়া।