Poetry

প্রাপ্তির আনন্দ

October 10, 2026

72 views

কিছু পাওয়ার আনন্দ আর হারিয়ে ফেলার ক্ষত,
জীবন বয়ে চলে তার নিজ নিয়ম মতো।
যা পাই, তা তো সামান্য এক ক্ষণিক উপহার,
না-পাওয়ার বেদনাতেই পূর্ণ জীবনের হাহাকার।
সুখের হাসি কেবল লৌকিকতার গল্প,
গভীর সত্যের উপলব্ধি কজনের হয়! বড় অল্প।
শূন্যতা শেষ কথা নয়, সেটাও প্রাপ্তির আরেক আলো,
নইলে কি বুঝতাম, পাওয়ার তৃপ্তি কতটা ভালো।

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • sayed Hossain 38 minutes ago

    খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা জানবেন। আসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 12 minutes ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • mamun abdulla 2 weeks ago

    শূন্যতা শেষ কথা নয়, সেটাও প্রাপ্তির আরেক আলো, নইলে কি বুঝতাম, পাওয়ার তৃপ্তি কতটা ভালো। দারুণ, দারুণ লিখেছেন।

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

  • Shakil Rony 1 month ago First reader

    পৃথিবীতে এই নিয়ে বেঁচে থাকতে হয়। পাওয়া না পাওয়ার হাজারো অনুভূতির আশ্রয়ে।

    • Borhan Mahmud 1 month ago

      ধন্যবাদ, ভাই।