Poetry

গোলাপের গল্প

October 10, 2026

96 views

একটি হলুদ গোলাপ, সূর্যকে পাশ কাটিয়ে মানুষ দেখে,
মানুষ দেখতে দেখতে ক্লান্ত সে, তবু মানুষ দেখেই শেখে।
হলুদ পাপড়িতে গোপনে লিখেঅরাখে মানুষের কাজ আর সাজ।
মানুষ নিয়ে আজ ভাববে সে, জানতে হবে আজ।
যা দৃশ্যমান, তা তো কেবল বাহিরের ছবি,
সত্য হলো, সকল সৃষ্টির আড়ালে অদৃশ্য প্রজ্ঞাবান কবি।
গোলাপ বলে, মানুষ নিয়ে জানার ছিলো অনেক কিছু আরো।
ফুল পাখি যা করেনা, শুধু মানুষই বলে মানুষকে মারো।

Picked up where you left off

Comments

shoyeb was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed Hossain 47 minutes ago

    গোলাপ বলে, মানুষ নিয়ে জানার ছিলো অনেক কিছু আরো। ফুল পাখি যা করেনা, শুধু মানুষই বলে মানুষকে মারো। দারুণ হয়েছে।

    • Borhan Mahmud 9 minutes ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • shoyeb 1 month ago First reader

    ক্লাসিক লিখেছেন। ফুল পাখি যা করেনা, শুধু মানুষই বলে মানুষকে মারো। ভয়াবহ সত্য।

    • Borhan Mahmud 3 weeks ago

      ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

  • অসাধারণ......

    • Borhan Mahmud 1 month ago

      ধন্যবাদ, ভাই। শুভেচ্ছা রইল।