বিবেক আজ কারাগারে, স্বার্থ সিংহাসনে, সত্যগুলো কাঁদছে বসে মিথ্যারই আসনে। ন্যায়ের মুখে তালা ঝোলে, অন্যায়ের জয়, মানুষ দেখে, মানুষ বোঝে, প্রতিবাদী কেউ নয়।
যে মানুষটি সত্য বলে, সে-ই অপরাধী, মিথ্যে কথার রাজ্যে আজ সে বড়ই বিবাদী। সত্যের পথে হাঁটলে নাকি হারাতে হয় ঠাঁই, মিথ্যের সাথে আপস করে সবাই বলে, “ভাই!”
ঘুষের টাকায় ভাগ্য গড়ে, নীতির হয় ক্ষয়, অসহায়ের দীর্ঘশ্বাসে রাতের ঘুমও নয়। ক্ষমতারই ছায়াতলে অপরাধী হাসে, ন্যায়ের আশায় নিরীহ মানুষ আদালতেতে আসে।
This is a premium post.