রাজনৈতিকভাবে কালচারাল হেজিমনি ঠেকানোর কোন উপায় বর্তমান বিশ্বে আর নেই বললেই চলে!
প্রযুক্তি বিপ্লবের কারণে সংস্কৃতির বিশ্বায়ন এতটাই ঘটে গেছে যে এইটা এখন নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিশেষ কোন পলিটিক্যাল আইডোলজির দ্বারা সম্ভব নয়। কার্যত কারো দ্বারা সিলেক্টড কোন সংস্কৃতি কোন ব্যক্তির ফলো করতেই হবে এই সীমারেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভেঙে গেছে বহু আগে।
এখন শুধুমাত্র এতটুকুই সুযোগ আছে- যার যার সংস্কৃতিকে যতটা যে সুন্দর, নান্দনিক ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার মাধ্যমে তার সংস্কৃতির একটা বলয় তৈরি করা। তবে গ্রহণ করা বা না-করা একান্তই মানুষের ব্যক্তিগত চয়েস। এই চয়েস বা রুচির নিয়ন্ত্রক দেশি-বিদেশি কোন রাজনৈতিক শক্তি নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তি!
এইটাই বাস্তবতা।