Poetry

চিঠি

November 18, 2026

4 views

বন্ধু,

কেমন আ‍‍‍ছো?

আছি তো মনে

নাকি বাস্তবতার ফেরে পড়ে

গেছি ভেসে

অচেনা স্রোতে!

বন্ধু,

তোমার-আমার দেখা

প্রয়োজন মেটাতে

শুধু চলার পথে

নাকি ছিল কিছুটা

মনের রথে।

বন্ধু,

বুঝি, ব্যস্ত আ‍ছো।

আজ যে দূরত্ব

তা হয়তো কোন প্রয়োজনে।

যেখানে যখন যেভাবে থাক

ভালো থেকো-

অসম্ভব রকম বেশী

অথবা যতটুকু থাকা যায়।

বন্ধু,

আজকে রাখি তবে

বিদায়।

--------

উৎসর্গঃ আমার সব বন্ধুকে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login