Poetry

অপরূপ হেমন্ত

November 15, 2026

18 views

হেমন্তের আগমনে নাঁচেরে বাঙালি,

ফসলের মৌ সৌরভে মেতে ওঠে প্রাণ।

আনন্দ জোয়ারে ভাসে সব মন মালি,

আগামীর সূখ স্বপ্নে গায় শুভ গান।

নবান্নের উৎসব: বাজে ঐকতান,

ঐশ্বর্য, সূখ কামনা করে পুরো জাতি।

সুফলা, শস্য শ্যমলা, এ বাংলা প্রমাণ,

প্রাণের চেয়ে প্রিয় এই সোনার মাটি।

চিরায়ত এ ঐতিহ্য: গ্রোথিত হৃদয়ে,

নব অরুণ আলোয় চিত্রিত অবাক,

এতিহ্যের ধারাপাত সূখ সিক্ত থাক,

কালের প্রবাহে আজ অন্তর্মুখী সবে।

মন ক্যানভাসে তবু গ্রাম বাংলা দীপ্ত,

অপরূপের হেমন্ত, শুভ হোক নিত্য।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login