Poetry

শরৎ এর প্রাণ ফিরেছে

October 13, 2026

5 views

শিশিরে টলমল সবুজ দূর্বাদলে,
শিউলি ঝরে পড়ে নিশির অঞ্চলে।
দিঘির কালো জলে শাপলা চোখ মেলে,
রক্তিম ভোরটিকে আপন করে নেয় কোলে।

সন্ধ্যায় মাঠজুড়ে ধানের শিষে শিষে
সবুজ-সোনালি স্বপ্ন ওঠে হেসে।
দূরে কোথা বেজে ওঠে ঢাকের মৃদু তান,
শরৎ এলো ধরায়, জুড়ায় প্রাণ।

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Shakil Rony 2 hours ago First reader

    ভালো লিখেছেন। সাথে শরতের রাণী কাশফুল থাকলেও বেশ হতো। শরৎকালটা দারুণ লাগে। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। বাতাসেও দারুণ গন্ধ থাকে।