➤ কবিতা ভালোবাসেন?
~ভালোবাসি, খুউউউউব
➤আমাকে ভালবাসি বলার জন্য ধন্যবাদ
~আপনাকে কখন ভালোবাসি বললাম! আপনি কবিতা?
➤হুম, জীবন্ত কবিতা
~আচ্ছা!
➤আচ্ছা আপনার পছন্দ কী
~কবিতায় ডুবে যাওয়া
➤আর আকাশ?
~সেও পছন্দ
➤চাঁদ ভালোবাসেন না বুঝি? প্রেমিকের গন্ধ মাখা বাতাস!
~চাঁদ! তার দিকে তাকাতে তাকাতেইতো আমি দিন দুনিয়া ভুলে যাই। আর প্রেমিকের গন্ধ মাখা বাতাস গোধূলিবেলায় গায় মাখি।
➤সাগরের নোনাজল, সে কি চোখের পাতার মত?
~সেখানে জমিয়ে রাখি তৃষ্ণা আছে যত
➤পাহাড়ি উপত্যকা, বুকের জমিনের মত?
~ওখানে লুকিয়ে রাখি সব গভীর ক্ষত
➤তবে আপনি আমাকেই ভালোবাসতে পারেন
কারন এ সবই আমি।
~ভালোবাসা! তারপর একদিন হেরে যাই বাস্তবতার কাছে। ভালোবাসা আমার নয়।এক চোখ গোপনে কাঁদে; অন্য চোখ হাসে।
➤ আপনি ভয় পাচ্ছেন মিছে। আমি সে কান্না ভেজা চোখে বুনে দেবো সুরমার বীজ। হৃদয়খানি নিয়ে নেব লিজ।
~ হাহাহাহাহা....মাসোহারা নাকি বছর?
➤করবো সেথায় গোলাপের চাষ
হাজার জনম আপনাতে করিবো বাস।
~ওসব কবিতা, গল্প উপন্যাসে হয়। বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আমার আছে কেবল ওই দূর আকাশের চাঁদ। থাক ও দূরেই থাক।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
হাজার জনম আপনাতে করিবো বাস- শুরুতে এ ধরণের বাক্য ব্যবহার প্রচুর। লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ জানবেন।