Essay

বাংলা একাডেমির মূল কাজ কী হতে পারে এখন?

October 13, 2026

5 views

বাংলা একাডেমি, এখন এইটার মূল কাজ হওয়া উচিৎ বাংলা সাহিত্যের ডিজিটালাইজেশন এবং আন্তর্জাতিকীকরণ করা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে এক্সপোর্ট কোয়ালিটিতে উন্নীত করে রেমিট্যান্স আহরণের প্রোডাক্ট সৃষ্টি করা। আমার এই বক্তব্যকে হাস্যকর মনে করার বা "সংস্কৃতি কোনও পণ্য নয়" বলে আবেগের ঘনঘটা দিয়ে এই বক্তব্যের কাউন্টার দেয়ার কোন যুক্তি নাই। বরং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে দিতে হবে এবং এই মাধ্যমকে প্রোফিট জেনারেটিং সেক্টরে রূপান্তরিত করতে হবে! বর্তমান ইন্টেলেকচুয়াল ক্যাপিটালিজমের যুগে সাহিত্য ও সংস্কৃতি বড় একটা আর্নিং সেক্টর হতে পারে। বাংলা একাডেমি, দেশের জন্য এই বিজনেসটা করতে পারলে এযাবৎকালে এটাই তাদের সেরা কাজ হবে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login