Poetry

হলদে চড়াই ও শ্যাম শিকারী

October 15, 2026

3 views

​📢 পাঠক বন্ধুদের জন্য একটি বিশেষ ধাঁধা/চ্যালেঞ্জ!

নিচের কবিতাটি মনোযোগ দিয়ে পড়ুন। এটি কেবল একটি কবিতা নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটি চমৎকার বার্তা। কবিতাটি পড়ে আপনাদের কী মনে হলো—এর মূল অর্থ বা সারমর্ম কী হতে পারে? দ্রুত কমেন্ট বক্সে আপনার উত্তরটি লিখে জানান তো দেখি! 👇

​দেখিয়াছিলাম হলদে চড়াই,

বসিয়া ছিল নিম ডালে।

খাচ্ছিল সে নিম বীজ

গতর ব্যথার জ্বালে।

​একই সময় শ্যাম শিকারী

আসিল গাছের তলে।

তারও দন্তে বহুত ব্যথা

যায় না যেন নুন জ্বলে।

​সারবে ব্যথা একটি উপায়

চেবানোর জন্য,

নিম ডাল নিতে হবে তার মুখে।

​যেই না গেল ডাল ভাঙতে

অমনি চোখ পড়ল হলদে পাখির চোখে।

চোখ তো নয় যেন জ্বলন্ত নক্ষত্র,

তার উপর রাগিময় চোখের ভাব।

​পড়েছে শ্যাম শিকারী পাখির প্রেমে,

এটি শুধু পাখির চাহনির প্রভাব!

​💡 এবার আপনাদের মতামত জানান!

বলুন তো দেখি, এই কবিতার আসল রহস্য বা সারমর্মটা কী? কমেন্টে আপনার সুন্দর উত্তরটি লিখে জানান! 👇

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login