কোন নয়নে দেখতে তোমায় পাবো,
কোন সে আলোর চরণ পানে ধাবো?
পার্থিব এই চোখের দৃশ্য মাঝে,
তোমার ছায়া অষ্ট প্রহর বাজে।
আঁখির আগে রূপের মেলা যত,
মনকে আমার পথ দেখায় সে শত ।
বাহির চোখে যায় না দেখা তোমায়,
কোন বিরহে রাখলে এই অবুঝ আমায়।
হৃদয় চোখে ফুটবে আলোক যবে,
তোমার দেখা হয়তো তখন হবে।
মনের ভাজেই খুলবে প্রেমের দ্বার,
তখন কি ঘুচবে প্রভু মনের অন্ধকার।