Poetry

মৃত্যু

October 16, 2026

11 views

রক্তে জমে নিশিদিন জীবনের মায়াময় গান,

একদিন থামবে তা, স্তব্ধ হবে এই কলতান।

ধূলির এ ধরণীতে কত শত স্বপ্নের ভিড়,

সব ছেড়ে যেতে হবে, ভেঙে যাবে মাটির নীড়।

যতই জড়াও বুকে ঐশ্বর্য, মোহ আর ধন,

মৃত্যুর ডাক এলে ছাড়তে হবে এ ধরা তখন।

একাকী নদীর তীরে ডেকে নেবে নীরব আঁধার,

মিশে যাব অনন্তের শান্ত ও অসীম ধারায়।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 4 hours ago First reader

    মৃত্যু এক অনিবার্য সত্য। যার স্বাদ সবাইকে নিশ্চিতভাবে গ্রহণ করতে হবে। তবু আমরা দুনিয়াবি মোহে আকৃষ্ট সর্বদা।