Poetry

জীবনঋণ

October 16, 2026

11 views

কষ্ট দিবা, আঘাত দিবা, আমারেই কেন প্রভূ বারবার,

সহিয়া লইব সব নীরব বেদনায়, যতোই করো সব অন্ধকার।

বুকের গহীনে জমে থাকা যত না বলা দুঃখের জল,

অশ্রু হয়ে ঝরে পড়ে, দুচোখে মোর এইতো সম্বল।

​ভাঙিয়া ফেলো হিয়া মোর, করো ক্ষতবিক্ষত নিশিদিন,

তবুও শোধিয়া যাব তোমার চরণে আমার জীবনঋণ।

সহ্যের সীমা ছাড়িয়ে গেলেও ফিরব না তো পথ হতে,

সঁপিয়া দিলাম এ আঁখি মন তোমারই বিচার-স্রোতে

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 4 hours ago First reader

    আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার বেশি পরীক্ষা নেন। হয়তো এই কারণেই নেন যে সে আল্লাহকে কতটা ভালোবাসে, কতটা ভরসা করে!! নিশ্চয়ই আল্লাহ কাউকে নিরাস করেন না।