Posts

কবিতা

দেখা যায় না

June 11, 2024

অর্ঘ্যদীপ চক্রবর্তী

335
View

মানুষ মারা গেলে সবাই বলে
ভগবানের কাছে যায় চলে,
তিনি যেহেতু থাকেন আকাশে
তাই আকাশে 'তারা' হয়ে জ্বলতে থাকে।
কিন্তু ভগবান আকাশে নয় পৃথিবীতে থাকেন
তিনি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছেন।
তবু তাঁকে দেখতে পাওয়া যায় না,
তাই তো দেহান্তের পর মানুষ ভগবানের কাছে চলে গেলেও আর দেখা যায় না।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩১/৫/২০২৪

Comments

    Please login to post comment. Login