Poetry

সাইর ইল্লাল্লাহ

October 17, 2026

79 views

নিরন্তর লড়াইয়ে প্রশ্ন করে মন?
আইনুল ইয়াকিনের প্রাপ্তিতেই কি বিশ্বাসের দর্শন?
সবাই পথিক হয়, কিন্তু যাত্রী হয় কজন?
রূহের ডাকে আকাশ ফিসফিসায়, ‘চলো অনন্তপথে মন’।
তপস্যার ধূপ জ্বলে চিত্তের গহীনে,
ঘানুদ থেকে ফানা ফিল্লাহ- অচেনা সে পথে
ধ্যান এর পথ — ধারণা, ধ্যান, সমাধি।
যেখানে সময় থামে, নীরবতার শোর সেখানে।
দুই চোখ দেখে রঙ আর রেখার খেলা,
আত্মা ছুঁতে চায় অন্তর্লোকের মেলা।
সে চায় না আলো, চায় না সে ছায়া,
সে জানে সত্যরূপ, নিরাভরণ মায়া।
জন্ম-জন্মান্তরের যাত্রায়, যাত্রী সবাই,
যাত্রার গল্পের শেষে শুরু সাইর ইল্লাল্লাহ।
শেষে খাটিয়াতে বিশ্রাম, শুহুদের সন্ধান,
রূহ এখনো জানে না, কীসে বিলীন তার প্রাণ!

Picked up where you left off

Comments

mamun abdulla was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • R Masud 20 minutes ago

    কবিতাটি ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল ভাই।

  • Eponon Bd 1 week ago

    খুব ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 1 week ago

      আপনাকে ধন্যবাদ, মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

  • sayed Hossain 1 month ago

    খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

  • mamun abdulla 1 month ago First reader

    ক্লাসিক লিখেছেন। শেষে খাটিয়াতে বিশ্রাম, শুহুদের সন্ধান, রূহ এখনো জানে না, কীসে বিলীন তার প্রাণ! দারুণ সমাপ্তি।

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।