Poetry

অনিকেত ভালবাসা

October 17, 2026

72 views

অনিকেত ভালবাসা এখন গৃহী হবার অপেক্ষায়
বসে থাকে নদীর পাড়ে। এ বর্ষায় আরো পলি
আসুক ভেসে। নদীর বুকে নতুন চরে অলৌকিক
এক ঘরে প্রতিবিম্বের মায়ায় সংসার হবে আবার।
এদিকে অপরিগ্রহের ব্রতকে উপেক্ষা করে সন্ন্যাসীও
অবোধ আকুল অপেক্ষায় চোখ বেঁধে রেখেছে
মেঘের আরশিতে। অপ্রাকৃত ভালোবাসায়, সোনার
সংসারের মানুষেরা পিঞ্জিরার মায়ায় কাঁদে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • R Masud 12 minutes ago

    কবিতাটি ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল ভাই।

  • mamun abdulla 1 week ago

    দারুণ লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন। আসসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 1 week ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।

  • sayed Hossain 3 weeks ago

    অপ্রাকৃত ভালোবাসায়, সোনার সংসারের মানুষেরা পিঞ্জিরার মায়ায় কাঁদে। এক্সিলেন্ট লিখেছেন।

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।