Poetry

নিখোঁজ পাঁচালী

October 17, 2026

59 views

অথচ তখন কতো কিছু নিয়ম করে হারিয়েছি।
কাঠপেন্সিল, জ্যামিতি বক্স কিংবা রাফ খাতা।
হাসি খেলার ছলে হারিয়ে ফেলেছি শৈশব বা অতীত।
নির্বিকার অনুভূতিতে নিখোঁজ সংবাদদের সয়ে নিতে
নিতে বয়সকে টপকে এখন আবার সময়কে খুঁজছি।
নিখোঁজ হয়েছে সময়েরা,
স্মৃতিতে ঠাঁই নিয়েছে কেউ কেউ।
আক্ষেপে হতাশ চোখ কেবল আকাশ দেখে।
সময়কে ছোঁয়ার আশায় নিরন্তর ছুটছে
জলীয় বাস্পের ঢেউ।
একাকিত্ব ফিসফিস করে শুধোয় বার্ধক্যের কানে,
এখন কি অন্তিম লগ্ন?
বার্ধক্য জবাব দেয়, নিয়মিত নিখোঁজের অভ্যাসে
এ পৃথিবী আজো মগ্ন।

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • R Masud 12 minutes ago

    কবিতাটি ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল ভাই।

  • Eponon Bd 1 week ago

    খুব ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 1 week ago

      আপনাকে ধন্যবাদ, মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

  • Shakil Rony 4 weeks ago First reader

    আহা। কি যত্নের জীবন এক সময় সাঁঝের বুকে হারায়। জীবনের খেয়া থেমে যায়। কিছু বোঝার আগেই যেন ফুরিয়ে যায় পুরো একটা জীবন।

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।