সে আমাকে নীল সাগরের ঢেউয়ের
কথা ক'লো।
সে আমাকে জোছনা রাতে চাঁদের
কথাও ক'লো।
অথচ সে যাবার সময় বললোও না,
আমার সাথে চলো।
মা আমাকে ফুলের কথা,
পাখির গান ক'লো।
আমি তার বুকের ধন, সে কথাটাও ক'লো।
তবুও সে হঠাৎ করে একাই চলে গেলো।
মায়ের কথা পাখির গানে নিত্য কানে বাজে।
মায়ের সুরে নদীও কাঁদে সকাল দুপুর সাঁঝে।
দূর আকাশে বসে মা, আমায় দেখেন হয়তো।
সত্যি বলি, আমার সাথে রাতদুপুরে মা কথা কয়তো।