Poetry

ধূসর অ্যালবামে চায়ের ধোঁয়া

October 18, 2026

62 views

ধোঁয়া ওঠা চায়ের কাপে আঙুল রাখলেই
স্তব্ধ হয়ে যায় শহরের সমস্ত কোলাহল।
চায়ের উষ্ণতায় ভেসে ওঠে বিকেলের ছবি,
ফ্রেমে বন্দি তুমি আর একবুক রোদ।
নিঃসঙ্গ স্টেশনের ধারে বা কফি হাউসে
সহজভাবে জমানো গল্প উজার করতাম।
ছবিগুলোর কাঁচের ওপর আঙুল বোলালে
হারিয়ে যাওয়া সময়টুকু হাত রাখে কাঁধে।
দারুণ কোন কবিতার মতো তুমি অলৌকিক অধ্যায়,
নেই কোনো অভিমানের তীক্ষ্ণ ব্যাকুলতা।
নীল ধোঁয়ায় মিশে যাওয়া স্মৃতিগুলো সত্য,
সত্য ছিল বিকেলের ঢলে পড়া রোদ।
জীবন গড়িয়ে গেছে নিজের চেনা গতিতে,
চায়ের নিঃসঙ্গতায় তুমি ফিরে আসো।
ছবিগুলোর দিকে তাকিয়ে শেষ চুমুকে মনে হয়,
মানুষকে হারিয়ে হলেও ভালোবেসে যাওয়া যায়।
এক কাপ চা আর ছবির অ্যালবামে
না-হওয়া জীবনটা স্বপ্নের মতো জেগে থাকে।

Picked up where you left off

Comments

mamun abdulla was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • R Masud 13 minutes ago

    কবিতাটি ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল ভাই।

  • Eponon Bd 1 week ago

    খুব ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 1 week ago

      আপনাকে ধন্যবাদ, মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

  • mamun abdulla 1 month ago First reader

    ছবিগুলোর দিকে তাকিয়ে শেষ চুমুকে মনে হয়, মানুষকে হারিয়ে হলেও ভালোবেসে যাওয়া যায়। ঠিক বলেছেন। খুব ভালো লিখেছেন।

    • Borhan Mahmud 1 week ago

      ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।