ফিরে এসে যদি দেখিস, এখনো বৃষ্টিতে
ভেজার অভ্যাসে মগ্ন আছি, তবে জেনে
রাখিস আমি এখনো বেঁচে আছি অপেক্ষায়।
এসে যদি দেখিস, আমি শাহবাগের ফুটপাতে,
চা খাচ্ছি আগের মতো উসকোখুসকো চুলে,
শার্টটাতে কয়েকদিনের ময়লা, জেনে নিস
আমি এখনো আগের সেই মানুষটাই আছি।
বর্ষাগুলো শুধু শুধু এসে ফিরে যায় শ্রাবণের কান্নায়।
পার্কের বেঞ্চিতে শুয়ে শুয়ে আকাশ দেখি এখনো,
আর প্রতিদিন ভাবি তুই খুব শীঘ্রই আসছিস।
বাইরে ঘোরাঘুরি বাদ দিয়ে বাড়ি ফিরে যাই।
হয়ত আজ তোর চিঠি আসবে। আমৃত্যু ভালবাসার
আনন্দেই আমি মরে যেতে চাই, তোর দুহাতের মধ্যে।