সারাদিন আমি মাটির দিকে তাকিয়ে
তাকিয়ে হাঁটি। সময় সময় চার হাত পায়ে
হামাগুড়ি দিয়ে হাঁটি, ফসলের মাঠে, নদীর
ঘাটে এবং ঘরের ভিটার পাশ দিয়ে। মাঝে
মাঝে মাটিতে নাক ঘসে গন্ধ শুঁকে দেখি,
ঠিক কোন মাটি দিয়ে আমার শরীর তৈরি-
খুঁজতে খুঁজতে দিনে দিনে কুঁজো থেকে আরো
কুঁজো হতে হতে আমি এখন নিজ শরীরকে
হেঁচড়ে টেনে টেনে গড়িয়ে বেড়াই। সকল মাটি
শরীরে লেপাই করে গায়ের গন্ধ মেলাই। আমি
আমার মাটিকে খুঁজে পাইনা কেন? পেলে
আমার অসম্পূর্ণতাগুলোকে পূর্ণ করে নিতাম।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
R Masud 14 minutes ago
কবিতাটি ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল ভাই।
-
Mahfuza Runa 1 month ago
আমি আমার মাটিকে খুঁজে পাইনা কেন? পেলে আমার অসম্পূর্ণতাগুলোকে পূর্ণ করে নিতাম। দারুণ লিখেছেন।
-
জীবন আর কি? মাটির-ই আরেক রূপ তো কবি। মাটি যেমন চাইলেই যাচ্ছে তাই রূপ দেওয়া যায়, মানুষের জীবনও তাই।