Poetry

কেউ রাখেনি খোঁজ

October 18, 2026

10 views

যখন কাজল লেপটে যায়, কাঁচল শিথিল হয়
রাত গভীরে টিপটা খসে পড়ে
দখিন হাওয়া ঘরে ঢুকে
চুলগুলো সব উড়িয়ে নিয়ে চায়
ব্যথার বসন তেমনি থাকে; আপন পানে ধায়

তখন আপন মনে ভাবতে বসি-
আমি কি গো ছিলেম কভু কারো অপেক্ষায়!
এই যে সাধের জীবনটারে আপন কাঁধে বই
দু'চোখ কেবল সাগর হলো জল হলো অথৈ।
সেই জলেতে স্নান করেই ভুলছি তারে রোজ
চোখের জলই সঙ্গী কেবল আর কেউ রাখেনি খোঁজ।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 16 hours ago First reader

    চোখের জলই সঙ্গী কেবল আর কেউ রাখেনি খোঁজ।আশ্চর্য দু:খের আখ্যান। ভালো লিখেছেন।