Poetry

আয়নার কাছে

October 18, 2026

72 views

একদিন আয়নার কাছে বললাম, তোমায় বড় অচেনা লাগে,
সে মৃদু হেসে বলল, তোমার মুখে অন্য কারও ছায়া জাগে।
তোমার জন্য যে মানুষটা রোজ নিজের মৃত্যুকে ঠেকায়,
সেই তো আজ তোমার ভেতর থেকে একটু একটু হারায়।
তুমি বলেছিলে, ভালোবাসা সময়ের চেয়ে বড়,
তাই তো তোমার চলে যাওয়ার পরও ঘড়িটা চলে ধীরতর।
এখন আমার বুকের মধ্যে দুটো মানুষ ঘর করে,
একজন তোমায় ভুলে গেছে, অন্যজন তোমারই পথ ধরে।

Picked up where you left off

Comments

Mahfuza Runa was this story’s first reader

+30 XP

    Please login to post comment. Login

  • Mahfuza Runa 1 month ago First reader

    এখন আমার বুকের মধ্যে দুটো মানুষ ঘর করে, একজন তোমায় ভুলে গেছে, অন্যজন তোমারই পথ ধরে।দারুণ লিখেছেন।

    • Borhan Mahmud 1 week ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • shoyeb 1 month ago

    একজন তোমায় ভুলে গেছে, অন্যজন তোমারই পথ ধরে। এক্সিলেন্ট কথাটা।

    • Borhan Mahmud 1 week ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।