Poetry

মিছিলে সয়লাব এ শহর

October 18, 2026

77 views

মিছিলে মিছিলে শহর যেদিন সয়লাব হলো,
সেদিন সারা আসমান খাঁ খাঁ করছিল।
কোনো পাখি ছিল না সেখানে,
সব পাখিরাও কি মিছিলে এসেছিল?

গাছেরা সেদিন নীরবে শেকড় আঁকড়ে ছিল,
পাতারা জানত, বাতাসেরও পক্ষপাত আছে।
একটি কাক উড়তে গিয়েও থেমে গেল,
আকাশে তখন স্লোগানের ঢেউ সব আটকে রেখেছিল।

নদী তার ঘাটে নৌকাগুলো বেঁধে রেখে
দুই কূলে মানুষের ঢেউ গুনছিল,
আর শহরের পুরোনো ঘড়িটা কাঁটা দুটো
নিজেদের লুকিয়ে ফেলেছিল ভয়ে।

যে পাখিটি প্রতিদিন ভোরের খবর দিত,
তার বাসায় পড়ে ছিল তিনটি ক্ষুধার্ত ছানা;
তারা জানত না, তাদের মা আজ কোনো
মানুষের মুক্তির গান গাইতে গেছে।

সন্ধ্যায় মিছিল ফিরল, আকাশ ফিরল না,
শুধু একঝাঁক নীরবতা উড়ে গেল দিগন্তের দিকে।
আমি ভাবলাম, এত পাখি যদি মানুষের পাশে দাঁড়ায়,
তবে তাদের ডানায় আজও এত শূন্যতা কেন?

Picked up where you left off

Comments

shoyeb was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • mamun abdulla 1 week ago

    দারুণ লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন। আসসালামু আলাইকুম।

    • Borhan Mahmud 1 week ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।

  • shoyeb 1 month ago First reader

    আমি ভাবলাম, এত পাখি যদি মানুষের পাশে দাঁড়ায়, তবে তাদের ডানায় আজও এত শূন্যতা কেন?দারুণ হয়েছে ভাই।

    • Borhan Mahmud 1 week ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।