Poetry

জানালায় অচেনা মুখ

October 18, 2026

75 views

জানালা পেরিয়ে সেদিন ফুটে উঠেছিল এক অচেনা মুখ,
যেন কোনো পুরোনো বইয়ের পৃষ্ঠা খুলে গেল
আচমকা বাতাসের তোড়ে।
আমি তোমাকে চিনি না,
কোনোদিন কোনো স্টেশনে আমাদের চোখাচোখি হয়নি,
তবু মনে হলো, বহুকাল আগে এই চোখ দুটোকেই
আমি কোনো নির্জন বিকেলে খুঁজেছিলাম।
তুমি কেবল একটু তাকালে,
আর সেই সামান্য চাহনিতে ভেঙে পড়ল
আমার শহরের যাবতীয় অহংকার।
রাস্তার সিগন্যাল লাল থেকে সবুজ হয়ে গেল,
ব্যস্ত লোকজনের কোলাহল ভেসে এলো ট্রাফিকের বুক চিরে,
কিন্তু আমার ঘরের কাঁচ আর তোমার চোখের মাঝখানে
থমকে দাঁড়িয়ে রইল শত বছরের এক নিঃশব্দ হাহাকার।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Mahfuza Runa 4 weeks ago

    দারুণ হয়েছে কবিতাটি।

    • Borhan Mahmud 1 week ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • Ayesha akter Shilpi 1 month ago First reader

    তুমি কেবল একটু তাকালে, আর সেই সামান্য চাহনিতে ভেঙে পড়ল আমার শহরের যাবতীয় অহংকার। খুব সুন্দর লিখেছেন কবি। কাচ বানানটা একটু দেখে নিয়েন কবি।

    • Borhan Mahmud 1 week ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।