Poetry

অকিঞ্চিৎকর

October 19, 2026

124 views

আমি প্রতিদিন তোমাকে ভুলে যাই

নিরবে ছুড়ে ফেলি

ছুড়ে ফেলি; পুড়ে যাওয়া সিগারেটের ফিল্টারের মত

পায়ে পিষ্ট করে আগুন নেভাই।

আমি তোমাকে ছুড়ে ফেলি নর্দমায়

পচে যাওয়া খাবারের মত,

ছেঁটে ফেলি ঝরে যাওয়া ফুলের ডগার মত

আমার কাছে তুমি অবাঞ্ছিত;

তবে অনাকাঙ্ক্ষিত নও।

আকাঙ্ক্ষার সীমানা পেরিয়ে

আমার জগৎ ছাড়িয়ে তুমি আজ অন্য গ্রহে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Rudro Siyam 5 days ago

    গভীরতা অনেক কবিতার মাথার ওপর দিয়ে গেল। 😅

    • Ayesha akter Shilpi 5 days ago

      @Rudro siyam মাথার নিচে নামিয়ে দেবো!

    • Rudro Siyam 4 days ago

      কিভাবে সেটা করবেন?