Poetry

অচল পৃথিবী

October 23, 2026

13 views

হঠাৎ যদি কয়েক সেকেন্ডের জন্য
পুরো পৃথিবীটা স্তব্ধ হয়ে যায়
কেবল তুমি আমি সচল
তোমার হৃৎপিণ্ডের ওঠানামার শব্দ ছাড়া
আর কোনো শব্দ শুনতে না পাই!

কিন্তু সেসব কিছুই হয় না
সব ঠিকঠাক
পৃথিবী তার নিজ নিয়মে চলছে
সব কিছু সচল
শুধু থমকে যায় আমাদের ছোট্ট পৃথিবীটা
কেবল তুমি আমি অচল।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Rudro Siyam 23 hours ago

    বুকের ভেতরটা কেপে উঠলো

  • Borhan Mahmud 1 day ago First reader

    ভাবনা মোতাবেক পৃথিবীটা কখনোই চলল না। আশা এবং স্বপ্নরা অধরাই থেকে গেল। ভালো লিখেছেন।

    • Ayesha akter Shilpi 1 day ago

      স্বপ্নরা অধরাই। স্বপ্নের নির্দিষ্ট কোনো পরিসীমা নেই।