Poetry

ওয়াহিদ (Premium)

October 21, 2026

0 sold
অবুঝ রই‌লি রে তুই ওয়া‌হিদ
সারাক্ষণ তোর চো‌খে মু‌খে নিদ
‌তোর বেলা যায় কে বল‌বে সে কথা
হায়রে অবুঝ বুঝ‌লি না কর‌লি যা তা।

‌রে বে খেয়াল দিন চ‌লে যায় যায় রে
সত্য প‌থে তোর দেখা নাই কেন রে
‌বেলা যায় যায় রে চ‌লে যায় হায়‌রে
‌তোর তরি ভিড়বে কোথা তার খোঁজ নাই‌রে।

‌রে বে খবর স‌ন্ধ্যে নাম‌বে বু‌ঝি ঐ দেখ চে‌য়ে
‌দৌ‌ঁড়ে দৌ‌ঁড়ে সময় নি‌মিষেই যায় হা‌রি‌য়ে
তুই রই‌লি কি‌সের ত‌রে একা‌কী পথ চে‌য়ে
ও‌রে অবুঝ মেহনত কর সত্য পথ চি‌নে নি‌য়ে।

‌ও‌রে অবুঝ ব‌লি ত‌বে এবার শোন রে শোন
ভু‌লের পিছ‌নে না ঘু‌রে স্থির ক‌রে নে মন
আল্লাহ্ রাসু‌লের হুকুম মে‌নে গ‌ড়ে নে জীবন
ইহকাল পরকাল তোর সুখময় হ‌বে সারাক্ষণ।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login