যে আজ দুর্বল রয়েছে বলতে পারেনা
তোমার ক্ষমতার জোড়ে তাকে মের না
সে বলেনি কিন্তু তার দীর্ঘশ্বাস মজুদ
টের পাবে ঠিকই তুমি ধরলে যমদূত।
আজ যা করছ তুমি আপনার খেয়ালে
মহাজন চুপচাপ হাসছেন বসে আড়ালে
পুতুল তুমি মহাজন দিয়েছেন কিঞ্চিত ক্ষণ
এ জীবনে শুধু পরীক্ষা চলছে সারাক্ষণ।
অল্প সময়ের এই জীবনে তোমার বাড়াবাড়ি
জীবনের সাথে তোমার হয়ে গেলে ছাড়াছাড়ি
মহাজন একে একে ধরবেন যবে তোমায়
কোথায় রবে ক্ষমতা কি জবাব দেবে তায়।
সময় থাকতে বন্ধু নিজেরে করো সংশোধন
উঁচু নিচু যাই হোক সবাই মানুষ সবাই আপন
তোমার বাহাদুরি তোমার দেমাগ ক্ষণিকের তরে
নিজেরে বাঁচাও তুমি হুসে ফেরো জারিজুরি ছেড়ে।
This is a premium post.