Poetry

সময় বিক্রেতা (Premium)

October 21, 2026

0 sold
তাল কে‌টে যা‌চ্ছে
সু‌রে আর বাঁধ‌তে পা‌রি না
কর্মজীবন আটটা দশটা
‌কোথায় ছুট‌ছে মন জা‌নি না।

‌দি‌য়ে‌ছি হৃদয় খু‌লে
রা‌খি‌নি বেঁধে একূ‌লে ওকূ‌লে
তবু প‌ড়ে‌ছে বাধা
সম‌য়ের বু‌কে বিরহ প‌লে প‌লে।

‌কোথায় ছুট‌ছে তরি
‌কোন কূ‌লে তার ঠিকানা
‌বেপ‌রোয়া স্রো‌তে অর্থক‌ড়ির প্রশ্ন
ভাস‌ছে মন দোদুল্যমান অ‌চেনা।

তাল কে‌টে যায় অ‌বিরত
সুর হয় বেসু‌রো
তবু কর্মজীবন নিঠুর বাস্তবতা
সম‌য়ের বি‌ক্রেতা আ‌মি বুঝ‌তে পা‌রো।

কবি মন আজ নিশ্চুপ বিরহী
সুর তাল হা‌রি‌য়ে গে‌ছে
কাঠখোট্টা সময় পা‌লি‌য়ে বেড়ায়
সম‌য়ের পলায়‌নে বু‌কে‌তে বিষাদ জ‌মে‌ছে।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login