আমি গ্রামার শিখিনি পর্ব মাত্রা ও বুঝি না শুধু ছল
আমি তোমার আঁখিকোণে দেখেছি দু’ফোটা জল
আমার হৃদয় ও কেঁদেছে তখন হয়েছে বুকটা টলমল
বন্ধু গো আমার ও নীরবে ঝরেছে চোখের জল
তোমাতে আমাতে এই যে ব্যথার শোরগোল
তার কথাই বলেছি আমি আঁখি দুটি ছলছল।
আমি কবি নই শুধু হৃদয়ের কথা বলেছি
আপনার মনে আপনি একাকী কেঁদেছি
সেই কান্নার বিরহী সুরে নিজেতে হার মেনেছি
আমার হার মানা জলধি স্রোতে তোমাকে ভাসিয়েছি।
তুমি ভাসো ডোবো কিম্বা অবহেলায় রাখো সারাক্ষণ
আমি হৃদয়ের কথা চারদেয়ালে বলতে পারিনা প্রতিক্ষণ
পর্ব মাত্রার মাপামাপির ছক মানি নি কারণ অকারণ
আমি হৃদয় দুয়ার খুলে থেকেছি উন্মুক্ত অনুক্ষণ
আমি কোনো কবি নই কোনো সাধারণ একজন
শুধু হৃদয়ের কথা আপনার তালে বলে যাচ্ছি অনুক্ষণ।
This is a premium post.
Comments
Be this story’s first reader
+30 XP
Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.