Poetry

ভাঙা স্বপ্ন

October 22, 2026

10 views

চোখের পাতায় জমে থাকে ছাই, গলির মোড়ে বসে থাকা কঙ্কালসার মুখ,
ভাঙা ড্রেনের জলে ভেসে যায় নষ্ট চাল আর পুরোনো ক্ষোভ।
আমরা যারা ফুটপাতে শুয়ে শুয়ে গান গাই আর আকাশের তারা গুনি,
সেই আমাদের বুকের ভেতর কোনো উৎসব নাই, কোন আনন্দও নাই।
নগরীর নিয়ন সাইনের ঝকঝকে আলোতে আমরা আধপোড়া চিঠি পড়ি,
যেখানে লেখা ছিল স্বপ্নের জীবন আর বেঁচে থাকার সামান্য কিছু দাবি।
মিথ্যে স্বপ্নের ঝুড়ি নিয়ে যারা আসে বারবার, তারা খাবার বিলোয়,
তারা এখন স্বপ্নের কথা আর বলে না,
তারা জানে না আমাদের বুকে কত গভীর অন্ধকার জমে রয়।

এই ধুলোবালিমাখা মাটির বুকে এক দিন যদি আলো আসে,
অথবা হয়ত কখনোই আসবে না, স্বপ্নেরা দরিদ্রদের কি ভালোবাসে?
হিসেব-নিকাশ শেষ না করে আমরাও হয়ত একদিন যাব চলে,
ফুটপাতে মৃত্যুরা স্রেফ সংখ্যা, সেটি শুধু পত্রিকাওয়ালারাই বলে।

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 1 hour ago First reader

    ব্যথাতুর!!!! ফুটপাতে যারা থাকে তাদের কোনো উৎসব নেই, স্বপ্ন নেই। তবে তাদের ঘুম আছে।