Poetry

ফিরে এসো আবার

October 22, 2026

8 views

চৈত্রের খরায় ফেটে চৌচির পুরো তলাটের মাঠঘাট,
অথচ তোমার কথা ভাবলেই সবুজ দেখায় সকল শস্য মাঠ।
হিজলের পাতা ছুঁয়ে মেঠো হাওয়ায় ভেসে আসুক তোমার নিঃশ্বাস,
আমার ভাবনাজুড়ে তুমি, এখানেই থেকে যাও বারো মাস।
আকাশে মেঘের আঁকিঝুঁকি, যেন কোনো বিরহী বাউলের সুর,
তোমার কাজল চোখের অতলে হারিয়ে যাক এই চৈত্রের দুপুর।
তুমি এসে ছুঁয়ে যাও এই চৌচির হওয়া মাটি একবার,
আর কেউ না দেখুক, আমিতো আছি তোমায় দেখবার।
তুমি এলেই বর্ষা আসবে, বেঁচে যাব আমি এবং আমাদের ফসলের জমি,
কতকাল, কতকাল দেখিনা তোমায়, ফিরে এসো আবার তুমি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • R Masud 1 hour ago

    তুমি এলেই বর্ষা আসবে, বেঁচে যাব আমি এবং আমাদের ফসলের জমি, কতকাল, কতকাল দেখিনা তোমায়, ফিরে এসো আবার তুমি।খুব ভালো লিখেছেন।