Poetry

প্রেমে পড়া বারন

October 30, 2026

13 views

আমি তোমাকে দুনিয়া, দর্শন, রাজনীতি,

ইতিহাস সহজভাবে বুঝাতে পারলেও,

আমার অন্তরের অব্যক্ত বলা ভালোবাসা,

আমি কখনই বোঝাতে পারব না।

আমি হয়তো এমনই আবেগ লুকাই রাখি,

আমার চোখের দিকে তাকিয়েও

আমার অন্তরের গহীন ভালোবাসার অরণ্য

তোমার চোখে ধরা পড়ে না।

হয়তো এজন্যই আমাকে পড়া যায় না,

আমি তো কোন বই নই যে পড়বে আমায়।

যদি বই হতাম,

তবুও কি পড়ার চেষ্টা করতে?

নাকি অযন্তে ফেলে রাখতে নিয়মিত আলমারিতে।

মানুষ হইলাম সেটাই ভালোবাসা পেলাম না,

বই হইলে তো কবেই একবার পড়ে ফেলে রাখতে।

মানুষ কি আজকাল জড়বস্তুুর মতো মূল্যহীন হয়ে যাচ্ছে?

যেমনটি প্রিয় বই একবার বেশি পড়া হয় না।

তেমনি কি প্রিয় মানুষটাকে

একবার এর বেশি সুযোগ দেওয়া হয় না।

আজকাল আমরা খুব বেশি প্রাক্টিক্যাল হয়ে যাচ্ছি,

লজিক্যাল এলগোরিদম এর দুনিয়ায় এজন্যই

হয়তো ভালোবাসার খুব অভাব।

লজিক দিয়ে কম্পিউটার বানানো যায়,

ভালোবাসা তো বানানো যায় না।

সেটার জন্য খাঁটি অন্তর প্রয়োজন হয়।

যেটা সবার থাকে না।

সবাই মোহমায়ায় মিশে মিষাক্তিয় হয়,

দিনশেষে ডোবামিন এর অভাবে

ভালোবাসা নামক গোলাপফুলটি মারা যায়।

এজন্যই আমি চাইবো কেউ আমারে বুঝতে না আসুক,

একবার যে বুঝতে আসে আমায়।

আমার মায়ায় জড়ায় ভালোবাসা গভীর প্রবেশ করে।

তখন সেখানের গভীর অন্ধকার হারানোর ভয় দেখে

তারা ভালোবাসাটাই ধ্বংস করে।

#প্রেমে_পড়া_বারন

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login