Poetry

শেষবিকেল

November 20, 2026

9 views

আমি আসলে ভালোবাসা পাওয়ার যোগ্য নহে,

এতো জ্ঞান, তুলনামূলক আবেগের দেয়াল।

ভালোবাসা বুঝালেও বুঝো না,

আমাদের মাঝে দেয়াল তুলে দাও

দূরত্ব বাড়িয়ে দাও।

আমার অতীতের জন্য আমার বর্তমান নষ্ট করো,

নিজের ভেতরের অবিশ্বাসের জন্য

বর্তমান সম্পর্ক হানিকারন করে দাও।

তবুও কি বিশ্বাস করা কঠিন?

তুমি চাও শুধু কথা বলি,

আমি তো টাইমপাশ করতে আসিনি তোমার ভূবনে,

তোমার ভূবনে তোমায় ভালোবেসে

বউ করতে এসেছিলাম।

তুমি ফিরিয়ে দিলে আমায় অতীতের জন্য।

আমিও শেষবিকেলে ফিরে গেলাম।

অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার মাঝে,

দিনশেষে হতাশার সমুদ্রে ডুবালে আমায়।

জোর করব না তোমার সময়ও নষ্ট করব না,

যদি তোমারও আবেগে নিহিত বাক্য থাকে মোর জন্য।

তাহলে এসো আমার দরজায়,

সে দরজা যে চিরকার খোলা তোমারই জন্য।

নয়তো নিজের সুবিধাবাদী বন্ধু বানিয়ে নিও অন্যকাউকে,

যাকে ভালোবেসেছি একসময় তাকে বন্ধু হিসেবে

গ্রহন করা যে মোর পক্ষে সম্ভব ছিল না।

কমিটমেন্ট না দিলে কিসের ভালোবাসা বলো?

টাইমপাশের জন্য তো আরো অনেক কিছু আছে বলো।

দিনশেষে নিজেকে মূল্যায়ন না করে,

নিজের আবেগের বশে

তোমার মায়ায় জড়াতে চাইনি।

তাই তো আজ দূর হতে দেখি আকাশে,

চাদ হয়ে ফুটে আছো তুমি।

#শেষ_বিকেল

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login