Novel

মনস্টার (পর্ব ০৪)

November 18, 2026

33 views

রাইসা তার বান্ধবী হিরিয়ার গালে থাপ্পড় মারলো। হিরিয়া হাসছে।

রাইসা রেগে বলল, তুই আশিকের এর সাথে ঘুরতে গিয়েছিস কেন?

হিরিয়া আশেপাশে তাকালো গ্রামের এই পথে দুপুরে কেউ তেমন আসে না। গ্রামের নাম বুড়িমঙ্গল।

হিরিয়া বলল, তোর বয়ফ্রেন্ড ই তো আমার সাথে প্রেম করতে আসে।

আরেকটা থাপ্পড় দিল রাইসা। হিরিয়ার চুল ধরে কয়েকবার ঘোরালো।

হিরিয়া বলল, চুল ছাড় ভাই। ব্যথা পাই।

রাইসা বলল, এরপর যাতে আমার বয়ফ্রেন্ড এর আশেপাশেও না দেখি।

হিরিয়া হাসছে। তার হাসি দেখে আরো রেগে যাচ্ছে রাইসা।

>>>____<<<

এদিকে দুপুরে ফ্রিজ থেকে মাছ বের করে পানিতে রাখলেন ঋতু৷ এরকম সময় টগর তাকে জড়িয়ে ধরে গালে চুমু খেল। ঋতু ছেলের মাথায় হাত বুলায় দিল।

ঋতু বলল, হঠাৎ মায়ের জন্য এতো ভালোবাসা?

টগর বলল, মা। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কিছু নাই তুমি ছাড়া। আমি অনেক একা।

ঋতু বোঝার চেষ্টা করলেন টগর আসলে কি চায়?

টগর বলল, আমি কিছু চাই না। শুধু নানার বাড়ি বুড়িমঙ্গলের কিছু জায়গা বিক্রি করে আমাকে বাইক কিনে দাও।

ঋতু এবার বুঝলেন এই ভালোবাসা কেন?

ঋতু ভাবলেশহীন স্বরে বলল, তোর নানাকে কল করেছি। উনি তোকে দেখা করতে বলছেন।

টগর চোখমুখ চকচক করতে লাগলো।

টগর বলল, সত্যি বলছো মা? তাহলে আজ দুপুরে ভাত খেয়েই চলে যাবো।

টগর ফেসবুকে তার গার্লফ্রেন্ড কে মেসেজ করে দিল, নানুর বাসায় যাচ্ছি। কয়দিন পর ফিরব জানি না। এতোদিন অফলাইন থাকবো বায়। তারপর ফেসবুক আনইন্সটল করে দিল। এমনিতেও ওখানে তার অনেক কাজ। উদ্দেশ্য ছাড়া এগোয় না টগর।

>>>>

একদিকে ব্যডি গার্ল রাইসা যেকিনা টগরের খালতো বোন। যার মুখোমুখি হতে চলেছে টগর। রাইসা ফাইট করে শারিরীক ভাবে। তবে মন অনেক পরিষ্কার ও ভালোমনের মেয়ে। ওদিকে টগরের ব্রেইন ই তার ক্ষমতা। একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে।

তো তাদের দুজনের মুখোমুখি হতে চলেছে। এবং দেখা যাক কি হয়।

#মনস্টার

#পর্ব_০৪

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login