Poetry

খাঁচা

November 17, 2026

36 views

বুদ্ধিমান পাখিরা কখনও খাঁচায় বন্দি হতে চায় না,

তারা চায় স্বাধীনভাবে উড়ে বেড়াতে।

বোকা পাখিরাই অলস পাখিরাই,

খাবারের সহজ পন্থা ও লোভে নিজ ইচ্ছেতে

সোনায় খাঁচায় বন্দী হয়ে থাকে।

মানুষেরাও পাখির মতোই বুদ্ধিমান,

তবুও কেন তারা টাকার খাঁচায় বন্দী।

চাকরীর খাঁচায় বন্দি হয়ে আছে।

টাকার জন্য চাকরী করা মানে তো

চাকরীর খাচাতেই তারা বন্দী।

কেউ আবার ভালোবাসায় খাঁচায় বন্দী,

কেউ সংসারের খাঁচায় বন্দী।

এরা আবার নিজেদের খাঁচা থেকে বের হওয়াকে

ও সমাজ গুরুত্বপূর্ণ দিয়ে নিজের

বিবেকের কাছেই হেরে যায়।

তারা ভাবে খাঁচা ভেঙে উড়াল দিবে,

তবে বাস্তবে ভয় পায় উড়াল দিয়ে যাবে কোথায়?

খাঁচার মায়া ও কমফোর্টজোনের নেশায় বুদ হয়ে,

কেউই সোনার খাঁচা ছাড়িবার চায় না।

অনেকে নিজ ইচ্ছায় খাঁচার বন্দী হইবার চায়।

এজন্য আবার পড়াশোনা করে কিভাবে

ভালো বেতনরের চাকরী খাঁচায় বন্দী হওয়া যায়?

এই পৃথিবীও একটা খাঁচা,

এখানে জন্ম নেওয়া মানেই কষ্ট করা।

এই কষ্টের শেষ কোথায়?

আমরা কেন জন্ম নিয়েছি?

কেনই বা মরে যাবো?

এতো উন্নত খাঁচায় থেকে কি বা করব?

#খাচা

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Sultana Arzuman was this story’s first reader

+30 XP

    Please login to post comment. Login

  • Sultana Arzuman 3 days ago First reader

    "এরা আবার নিজেদের খাঁচা থেকে বের হওয়াকে ও সমাজ গুরুত্বপূর্ণ দিয়ে নিজের বিবেকের কাছেই হেরে যায়।" কবিতার এই অংশে "হওয়াকে" এর পর কোনো শব্দ কি বাদ পড়েছে, "ও সমাজ গুরুত্বপূর্ণ" এর পর কোনো শব্দ কি ছিলো? বাস্তবিক, ভালোই।