News

কবি রথো রাফির প্রয়াণে স্মরণসভা

October 30, 2026

6 views
Featured Image

বিশিষ্ট কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফির প্রয়াণে শোক ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। রথো রাফি গত ২২ অক্টোবর রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় কাঁটাবন কনকর্ড বইয়ের মার্কেটে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে কবি, লেখক, সাহিত্যিকরা উপস্থিত হয়ে রথো রাফির জীবন ও সাহিত্যের ওপর আলোচনা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

কবি আমীর খসরু স্বপনের ফেসবুক পেজ থেকে জানা যায়, প্রয়াত কবির বন্ধুরা এই অনুষ্ঠানের আয়োজন করছেন।  

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login