Shahzadi Nasrin

Shahzadi Nasrin

Active

Homemaker

@shahzadinasrin

Member since Sep 2026

১৯

Posts

৯

Followers

২৮

Upvotes received

০

Sales

About

আমি একজন মা, গৃহিণী এবং প্রাক্তন শিক্ষিকা। এর বাইরে নিজেকে গল্পকার বলে পরিচয় দিতে পছন্দ করি।
নবীন লেখক হিসেবে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই। শিশু-কিশোরদের জন্য লিখতে ভালোবাসি।

আপাতত পড়ছি শহীদুল জহিরের গল্পগ্রন্থ পারাপার। পাঁচটি গল্পের মধ্যে আমি আছি তিন নম্বরে। শামুকের মতো ধীরগতিতে পড়া এগুচ্ছে। সেটা লেখকের দোষে নয় অবশ্যই।

একটা লেখা আছে আমার হাতে এ সপ্তাহে। জীবন সম্পর্কে অনভিজ্ঞ অল্প বয়সী একটা ছেলের গল্প। এখনও কারেকশন করছি, আরও কিছুদিন করতে থাকব।

ফিকশন ফ্যাক্টরিতে কিছু লেখা সেইভ করে রাখি পরে পড়ব বলে। আর খুঁজে পাইনা কোথাও।

আমার যে গল্পগুলো পড়ে পরিবারের সদস্যরা বুঝতে পারেন না, প্রকাশ হওয়ার পর সেই গল্পগুলো তুলনামূলক পাঠক পছন্দ করে। রিচ, রিএকশন থেকে বুঝি। এই দুর্বল পর্যবেক্ষণের ওপর নির্ভর করে ফিকশন ফ্যাক্টরিতে #একুশশতকেরগল্প 'শব্দ' প্রকাশ করলাম। দেখা যাক, কি হয়।

🏅

Editor Featured

More Posts

১৩ posts

Latest Conversation

Recent comments on their stories

  • Shahzadi Nasrin

    Shahzadi Nasrin on শব্দ

    পাঠকের ভাবনার স্বাধীনতা আছে। আমি লেখার সময় আমার মতো ভেবেছি।

    10 hours ago

  • Shahzadi Nasrin

    Shahzadi Nasrin on শব্দ

    আপনার বুঝতে পারার চেষ্টাও পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।

    12 hours ago

  • Shahzadi Nasrin

    Shahzadi Nasrin on শব্দ

    ধরে নিই সে আড়িপাতা কাজ করত। তার রিপোর্টের কারণে এক সন্তানসম্ভবা মহিলা মারা গেছেন। সেই অপরাধবোধ থেকে শাহেদ কানে শুনতে পারে না। তার সবধরনের দুর্ভাগ্যকে সে ঐ ঘটনার সাথে রিলেট করে।

    12 hours ago

  • Shakil Rony

    Shakil Rony on শব্দ

    ৩. এই গল্পে অনেক গুলো সম্ভাবনাময় সূত্র ছিল। যেই গুলো তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোথাও গিয়ে পৌঁছাতে পারেনি। নাহলে দুর্দান্ত একটি গল্প হতে পারতো। বাকিটা পাঠক ভেবে নিক। এই চিন্তা অনেক লেখক করেন। তখন অস্পষ্ট রেখে দেন গল্প

    22 hours ago

  • Shakil Rony

    Shakil Rony on শব্দ

    ২. কিন্তু স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। হতেও পারে সেই নারীও চার মাসের প্রেগন্যান্ট ছিলেন। তবে গল্পের শেষটা অস্পষ্ট থেকে গেলো। আরো কিছু থাকা উচিৎ ছিল। না রহস্য থেকে গেছে। না কোনো পরিণতির দিকে যাচ্ছে।

    22 hours ago

  • Shakil Rony

    Shakil Rony on শব্দ

    ১. যেই মানুষের প্রিয় শব্দ গুলোর একটি হলো মানবশিশুর হার্টবিটের শব্দ; সেই মানুষের কাছ থেকে সেটাই হয়তো এক অভিশাপ এসে কেড়ে নিলো। রিপোর্টের ভিত্তিতে যেই প্রেগন্যান্ট নারী মারা গেছে।

    22 hours ago