চোখ খুলে দেখো আমি এসেছি,
স্বপ্ন নয় নিখুদ বাস্তব।
বাইরে আমার সাদা ঘোড়া ছটফট করছে,
তোমাকে নিয়ে যেতে এসেছি আমার রাজ্যে।
হাত বাড়িয়ে দাও প্রিন্সেস,
তোমায় কোলে তুলে নিব।
কাঠের সিড়ি বেয়ে নেমে ঘোড়ার কাছে পৌছাবো।
তোমাকে ঘোড়ায় চড়িয়ে নিয়েও বসবো তোমার পেছনে।
আমাদের গন্তব্য যে ওই দূর আকাশে,
তুমি অবাক হয়ে তাকালে।
তোমার অন্তরের অব্যক্ত প্রশ্ন শুনে বুঝলাম।
তুমি বলতে চাইছো, আমাকে কই নিয়া যাও?
আমি বলিলাম, ওই যে আকাশের মাঝেই আমার রাজপ্রাসাদ।
ঠোঁট উল্টে অবিশ্বাসী কন্ঠে বলিলে তুমি,
দূর আকাশের মাঝে কি প্রাসাদ হয় নাকি?
আমি মুচকি হেসে নিজের ঘোড়াকে ভাসিয়ে দিলাম,
ঘোড়া নিজের ডানা বের করে উঠতে লাগলো আকাশে।
তোমার চোখে মুখে হাসির ঝলক।
যেন এক অবুক শিশু প্রথমবার ঘোড়ার চড়েছে।
দুহাত তালি দিয়ে আশেপাশে দেখছে।
পেছন ফিরে আমার গালে হাত রেখে তুমি বলিলে,
এতোদিন কোথায় ছিলেন রাজকুমার?
আমি মুচকি হেসে রহস্যময়ী কন্ঠে বলিলাম,
তোমার স্বপ্নের মাঝেই ছিলাম।
এখনও ঘুম ভাঙেনি তোমার।
#প্রিন্স
#রুদ্র_সিয়াম