Poetry

আসলে তুমি কিসের মত?

November 3, 2026

22 views

আসলে তুমি কিসের মত?

নিজের মত? মানুষ মানুষ ভাব?

পেটভর্তি ক্ষুধার জ্বালা, মাথাভর্তি কামের ঠ্যালা

শরীর ভর্তি অভাব

আসলে তুমি নিজের মত

নিজের তাড়ায় ওষ্ঠাগত

বেঁচে থাকাই স্বভাব

আসলে তুমি দানব মত

ক্রাইম করে পার পেয়ে যাও

মানুষ মানুষ দেখাও

আলাভোলা ভাবের আড়াল

কথায় কথায় কত খেয়াল

আড়াল পেলেই দাপাও

আসলে তুমি কিসের মত?

আর কিসের মত ভাবাও?

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+35 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 4 hours ago First reader

    অনেক সুন্দর বিষয়বস্তুর ওপর অনেক সুন্দর একটি কবিতা। কবিকে অনেক অনেক শুভকামনা।