এই তো আমার বাংলাদেশে
জন্ম নেবার মাশুল দেই
নিজের গায়ে আগুন ঢেলে
শীতের রাতের ওমে শুই
এই তো আমার বাঙাল মুলুক
হিংসা চাষে হাত পাকায়
এই পাড়েতে বন্ধু আমার
ধর্ম নিয়েই যুদ্ধে যায়
কাঙাল বাঁচে বাঁচার আশে
পড়শি আমার হায়েনা আছে
সুযোগ পেলেই কোপ বসায়
যুদ্ধ ফুদ্ধ কমলে পড়ে
ত্রাণের ট্রাকে জোর লাগায়
এই তো আমার বাংলাদেশে
জন্ম নিলো সূর্য সেন
বৃটিশ গেলো পাকিও গেলো
থামলো যত শক্তি শেল
মুক্তি এলো ডিসেম্বরে
চলেও গেলো আগস্টে
নিজের কোমড় ভাংলো নিজে
সুখের হাসি আড়ষ্টে
এখন যখন টাকাই জিতে
প্রেমের খবর নিচ্ছে কে?
বাংলা মায়ের দামাল ছেলে
মরছে ব্যর্থ রাষ্ট্রে
ধুঁকে ধুঁকে।