চেপে ধরা গলা
গোঙানি
পার করে যায় যে নদী
সে নদীতে সাঁতরাই
ডুবতে ডুবতে উঠে ফের কূল বরাবর হাঁটি
পার করে যাই খরা
মাছ তোলা দেখি
মাছের ছটফটানি দেখি
বিক্রি দেখি
রক্ত দেখি
দেখাদেখির মাঝখানের ফাঁকে যে শূণ্যতা
তা এক ঢোকে গিলে ফেলি
সব বুঝে ফেলা
আর মেনে নেওয়ার ফাঁকে যে চিৎকার বাথরুম ভেদ করে আকাশে উড়ে যায়
হুটোপুটি করে
তার ভেতরে বাস
জন্মান্তরের আশ্বাস
খিদের জিদে
ফেটে ফাঁপড়ে গজিয়ে উঠে গেছে নতুন চারা
তার জন্য ঘরে ফেরা মানা
তার জন্য না না না
আলজ্বিভে আটকে থাকা মরণ মারণপ্রেমি জীবন