কেমন আছে সুজন
কেমন থাকে
রোজ রাতে হামাগুড়ি দিয়ে আসে মেঘ
মাথা ভর্তি করে
তোলপাড় করে তোলে
ঘুমিয়ে যায় সুজন
গভীর ঘুম?
সারাদিন টইটই করে ঘুরে বেড়ায় এখানে সেখানে
তোর ভেতরে
বাহিরে
জেগে উঠতেই মন খারাপ
বেঁচে উঠতেই ভয়
বুঝে উঠতেই ভালবাসে
নিজেকে
তোমাকে
তোমাদের
সুজনের বুক ভরে ওঠে কালো মেঘে
সেখানে বৃষ্টি হয়
হতেই থাকে
হতেই থাকে
সুজন জেগে উঠে ভাবে
কতটা গোল্লায় গেল সে
সুজনের মাথা পৃথিবীর মতন গোল
উপর নিচে ব্যথা যন্ত্রণায় চাপ খেয়ে গেছে পৃথিবীর মতন