নিজের মাথা কামড়ে দিয়ে, থেতলে দিয়ে পা
নিজের থেকে অনেক দূরে, নিজের থেকেও না
নিজের শহর নিজের গ্রাম
তাকিয়ে দেখে সব হারাম
সব হারামে যত আরাম
নিজের জন্য বিষ
তবুও চাও নিজের ভুলে
নিজের জিদে সকল হাপিত্যেশ
কামড়ে ধরে নিজের মাথা থেতলে দিয়ে পা
যত আপন যত কাছের নিজের থেকেও না।