Poetry

নীলামার্কেটের সুস্বাদু হাঁস

October 24, 2026

35 views

এখানে পূর্বাচল

এখানে নীলামার্কেট

সারি সারি খাবারের দোকান

মানুষ খাচ্ছে দেদারসে

প্রায় সারারাত খেয়ে ফেলে একের পর এক

নীলা মার্কেট কিছু খায় না

ঝলমলে উপোস তার

একবার এক উপদেষ্টাকে হাঁস সহযোগে খেয়ে ফেলেছিলো নির্দ্বিধায়

সেটাই শেষ খাওয়া

তারপরে খিদে লাগলেও আর খায়নি

এখানে পূর্বাচল

এখানে নীলামার্কেট

সারি সারি খাবারের দোকান

মানুষ খাচ্ছে দেদারসে

প্রায় সারারাত খেয়ে ফেলে একের পর এক!

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+30 XP

    Please login to post comment. Login

  • Zidan 1 week ago First reader

    মোটামুটি খুব সুন্দর হইছে। আসা করি সামনে আরো ভালো লিখবেন দোয়া রইলো।

    • Sajib Biswas Bakul 1 week ago

      আপনাদের দোয়ায় পারব আশা করি।