Poetry

যে কথাটা বলি বিদায় বেলায়

October 22, 2026

45 views

কত ভার বইতে পারে ঘাড়?

ততটাই ওঠাও নিজের কাঁধে

নিজেকে বিলিয়ে দিয়ে পার

পাবে না যুদ্ধ বেঁধে যাবে

নদীতে ঢেউ নাকি ওটা জীবন

বৈঠায় ঝাপটা লাগে ক্ষতের

স্বপনের স্বজল বীজ রোপন

করেছ বলেই প্রশ্ন ব্রতের

একাধিক ভুলের মাশুল দিতে

এসেছি কইতে খানিক কথা

তোমাদের সামনে যুদ্ধ বলেই

অবুঝের জীবন ভরা ব্যথা

ঠকেছি অনেক আমি আগেও

ভুলেছি অনেক অনেক বার

তবুও রাতের শেষে বলে

পার করি কুটকুটে আঁধার

ভিজে যায় বালিশ নিরন্তর

মনে পড়ে অনেক চেনা সুর

ব্যথারাই আপন হাসিরা পর

বলে চলে যাই নিশ্চিন্তপুর।

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Zidan 2 weeks ago First reader

    অনেক ভালো হইছে লেখা টা। শব্দ গুচ্ছ ভালো হইছে। আসা করি সামনে আরো ভালো লিখবেন।

    • Sajib Biswas Bakul 2 weeks ago

      ধন্যবাদ। ভাল থাকবেন