তোমার থেকে দূরেই আছি
তোমার থেকে দূরে
কালবোশেখের ছলচাতুরি
ঝড় রঙের সুরে
তোমায় ছেড়ে অনেক দূরে
মন খারাপের সুর
মাঝ গাঙেতে নৌকা ডোবে
নাম অচিনপুর
তোমার থেকে দূরেই আছি
কান্না চাপা রোগ
স্বপনে ঠিকই পড়ছে মনে
চাই সেটা দূর হোক
তোমার থেকে অনেক দূরে
জ্বলছে আমার চিতা
পাশ বালিশে অন্য মুখে
সইতে পারে সীতা?