বলতে পারো মানুষ টানুষ
বলতে পারি ভুত
নিজের ছায়ায় নিজেই কাপি
নিজের গায়ের খুঁত
ভাবতে পারো আকাশ পাতাল
বলতে পারো যা তা
নিজের ভেতর ডুব মেরেছি
তোমার জলে সাঁতার
দেখতে পারো যা খুশি তা
লিখতে পারো সব ই
আঁকতে গেলেই মাথায় ওঠে
তোমার নরম নাভি
ভুলে গেলে সমস্তটা
ভুল হয়ে যায় হয়ত
এ দুনিয়ার সমস্ত পাপ
চোখ বুজলেই ক্ষান্ত
বলতে পারো মানুষ টানুষ
বলতে পারি ভান
চোখ রাঙিয়ে যায় না বোজা
ইতিহাসের কান।